1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে জমি সংক্রান্ত জেরে হত্যার উদ্দ্যেশ্যে হামলা, থানায় মামলা দায়ের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ীঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের প্রতপক্ষের উপর হত্যার উদ্যেশ্যে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৩জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার(৯ মে-২৫)উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টায় ঐ গ্রামের আব্দুল হালিমসহ ৮/১০ জনের একটি স্বসস্ত্র দল ধারালো অস্ত্র নিয়ে প্রতিবেশী নুর আলমের বাড়ী-ঘরে হামলা করে।

এই হামলায় কোহিনুর বেগম (৫৫)নামের এক নারী গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।গুরুতর আহত কোহিনুরকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি পক্ষ হাসতাল থেকে কোহিনূরকে অপহরণের চেষ্টা করে।বর্তমানে সে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেছে।

এই ঘটনায় আহত কোহিনুর বেগমের বড় ছেলে নুর আলম মন্ডল বাদী হয়ে কৃষ্ণপুরগ্রামের কাফী মন্ডলের পুত্র আশরাফ মন্ডল মেয়ে ফারজানা আক্তার সাথী, আজগর আলীর পুত্র ফজলু মন্ডল, জলু মিয়ার পুত্র জহুরুল ইসলাম এবং জহুরুল ইসলামের স্ত্রী লাভলী বেগমের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ৮/১০ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় হত্যা চেষ্টার অভিযোগে ৯মে-২৫
মামলা নং ০৪ দায়ের। এপর্যন্ত পুলিশ কোন আসামী গ্রেফতার না করায় বাদীপক্ষ তদন্তকারী পুলিশ কর্মকর্তার ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এব্যাপারে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই জুলিয়াস দাবী করেন বাদীর ধারণা অমুলক।তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাদী আহত কোহিনুরকে সঠিক চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।তিনি আরো জানান সোমবার ৩জন আসামী আদালত থেকে জামিন নিয়েছে।

এই ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান, “এব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!