1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীনসহ দু’জনের বিরুদ্ধে ৯৮ লাখ ১ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুূদক)।

বৃহস্পতিবার রাতে দিনাজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সহকারী পরিচালক মো. নুর আলম মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলাটি দুদক দিনাজপুর কার্যালয়ের সরকারি পরিচালক খায়রুল বাসারকে এই মামলার তদন্তকরী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সহকারি পরিচালক খায়রুল বাশার বৃহস্পতিবার রাতে জানান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অর্থ আত্মসাতের ঘটনা তিনি নিজে অনুসন্ধান করে দুদক সদর দপ্তরে প্রতিবেদন পেশ করেছেন। সদর দপ্তরের অনুমতিক্রমে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোছা. ফরিদা পারভীন ও হিসাব রক্ষক মো. নুরুল আলমকে আসামী করা হয়। তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কলেজের সরকারি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে অর্থ আত্মসাতের সাথে আরো কেউ জড়িত থাকলে, তাদেরকে আসামী হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি বলেন।

মামলার বাদী জানান, সংরক্ষিত রেকর্ডপত্র পর্যারোচনা করে দেখা যায়, কলেজের ছাত্রীদের কাছ থেকে ৩৬ টি খাতে অর্থ আদায় করে ৩৬টি ব্যাংক হিসাব পরিচালনা করা হয়। তহবিল খাত, সংশ্লিষ্ট কমিটির আহবায়ক/ সদস্যদের আবেদন, চাহিদাপত্রের প্রেক্ষিতে বিল ভাউচার ভুয়া তৈরি করে জনতা ব্যাংক বাহাদুর বাজার এলপিসি শাখা থেকে ক্রীড়া তহবিল থেকে ৩টি চেকের মাধ্যমে ৭ লাখ ৯৮ হাজার, অভ্যন্তরিন ক্রীড়া তহবিল থেকে ২টি চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার, নিরাপত্তা ও অত্যাবশ্যকীয় কর্মচারি তহবিল থেকে ৩৮টি চেকের মাধ্যমে ৯ লাখ ৯ হাজার টাকা, লাইব্রেরী তহবিল থেকে ৫ টি চেকের মাধ্যমে ১ লাখ ২৩ হাজার ৪০০ টাকা, ধর্ম ও সমাজ কল্যাণ তহবিল থেকে ২১ টি চেকের মাধ্যমে ৫ লাখ ৮ হাজার টাকা, সাহিত্য ও সাংস্কৃতিক তহবিল থেকে ২০ টি চেকের মাধ্যমে ৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা, উন্নয়ন তহবিল থেকে ১১টি চেকের মাধ্যমে ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা, আইসিটি তহবিল থেকে একটি চেকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা তোলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!