1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

তারাগ‌ঞ্জে মহাসড়ক ঘেঁষে কাঁচা বাজার: বিপদের আশঙ্কা বাড়ছে দিন দিন 

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

এম. এ. শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সৈয়দপুর মহাসড়কের উত্তর পাশে প্রতিদিন বিকেল ৪টার পর থেকে বসে একটি অস্থায়ী কাঁচা বাজার। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে শাকসবজি, ফলমূল, পেঁয়াজ, মরিচ, মাছসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। বাজারটি চলে রাত প্রায় সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।

স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই বাজারটি এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি মহাসড়কের একেবারে পাশে গড়ে ওঠায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরাও এখানে কেনাকাটা করেন, ফলে প্রতিদিন শত শত মানুষ এই বাজারে ভিড় করেন।

উল্লেখ্য, এই মহাসড়কটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট, যা ‘বিশ্বরোড’ নামে পরিচিত। দিনরাত চলাচল করে আন্তঃজেলা বাস, ট্রাক, ও অন্যান্য ভারী যানবাহন। বিশেষ করে সন্ধ্যার পর যান চলাচলের চাপ অনেক বেড়ে যায়। তখন বাজারের ভিড় ও যানবাহনের গতি মিলে তৈরি করে বিপজ্জনক পরিস্থিতি।

সচেতন মহলের মতে, রাস্তার পাশে এভাবে বাজার বসা শুধু বেআইনি নয়, অত্যন্ত প্রাণঘাতীও। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এক রাতে একটি মালবাহী ট্রাক এই বাজারে ঢুকে পড়ে—ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত তিনজন আহত হন। সে সময় এলাকাবাসী বাজারটি নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকার সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের দাবি, বাজারটি উচ্ছেদ না করে আশপাশের কোনো খালি ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হোক। এতে যেমন বাজার ব্যবস্থাপনা সুশৃঙ্খল হবে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!