1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

তারাগঞ্জে ভেঙ্গে যাওয়া ব্রিজ এক বছরেও হয়নি মেরামত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

এম,এ,শাহীন,রংপুরঃ

উপজেলার সয়ার ইউনিয়নের একটি ব্রিজ ভেঙ্গে যাওয়ার এক বছর হয়ে গেলেও তা  মেরামত করা হয়নি। ফলে যাতায়াতে দুর্ভোগে পড়েছে ওই ইউনিয়নের পাঁচটি গ্রামের লোক।

ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইকার পাড়া ও প্রামানিক পাড়ার মধ্যখানে অবস্থিত রাস্তার উপর নির্মিত এ ব্রিজটি গত বছরের  বর্ষা মৌসুমে ভেঙ্গে যায়। এ ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে, রিক্সাভ্যানে, মোটরসাইকেল ও বাইসাইকেলযোগে বুড়িহাট বাজার ও তারাগঞ্জে ৫টি গ্রামের লোক চলাচল করে। ব্রিজের মাঝখানে ভেঙ্গে যাওয়ার কারণে স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ বৃদ্ধ লোকদের  চলাচলে চরম দুর্ভোগ হয়েছে ।

ব্রিজের ভাঙ্গা খাদে পড়ে হর হামেশাই আহত হচ্ছে গ্রামবাসী ও পথচারী।

ইউনিয়নের শেখ পাড়ার মো: আসাদুল মিয়া জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার এক বছর হয়ে গেলেও কর্তৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ নেয়নি।

পাইকার পাড়া ও মাছুয়াপাড়ার কয়েকজন জানান, রাতের বেলা অন্ধকারে  ব্রিজের ওই ভাঙ্গা গর্তে পরে অনেকেই আহত হয়েছে।  এ ব্যাপারে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদ মিয়ার  সাথে কথা বললে তিনি জানান, ব্রিজটি ভাঙ্গায় এলাকাবাসীর  দুর্ভোগ হয়েছে। আমি নিজ উদ্যোগে ভাঙ্গা অংশে বাঁশ দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু কে বা কারা রাতে বাঁশ তুলে নিয়ে গেছে ।

ইউনিয়ন চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট জানান, ব্রিজটি মেরামতের ব্যাপারে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!