1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

তারাগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল মতিন (শাহীন),রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা ৪ দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে। ২২ মে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি উপজেলার নতুন চৌপতি মহাসড়কের পাশে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণ করেন উপজেলার প্রায় শতাধিক ঔষধ ব্যবসায়ী।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
১। ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের হার বৃদ্ধি করা। ২। মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৩। লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে ঔষধ সরবরাহ বন্ধ করা। ও ৪। সরকারের মাধ্যমে ঔষধের মূল্য নির্ধারণ ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে ঔষধ ব্যবসায়ীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারা অভিযোগ করেন, ঔষধ কোম্পানিগুলো প্রায়শই মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করে, ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া লাইসেন্স না থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান ঔষধ বিক্রি করছে, যা আইনগতভাবেও অপরাধ।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণে সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তারা আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!