1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

চাঁদ ও মঙ্গলকে অগ্রাধিকার, নাসা বাজেট কাটছাঁট ট্রাম্পের

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

চাঁদ ও মঙ্গলে নভোচারী পাঠানোর লক্ষ্যে বরাদ্দ বাড়িয়ে গবেষণা ও জলবায়ু কর্মসূচির বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার প্রকাশিত প্রস্তাবিত বাজেটে নাসার মোট বরাদ্দ প্রায় এক চতুর্থাংশ কমিয়ে ফেলা হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এই বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নাসার মালিকানাধীন স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট ও ওরিয়ন ক্যাপসুল ধাপে ধাপে বন্ধ করে দেওয়া এবং চাঁদের কক্ষপথে পরিকল্পিত ‘গেটওয়ে’ মহাকাশ স্টেশন নির্মাণ বাতিল করা।

এ ছাড়া বাতিল করে দেওয়া হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘মার্স স্যাম্পল রিটার্ন’ মিশন। এই প্রকল্পের মাধ্যমে মঙ্গলে পাঠানো পারসিভিয়ারেন্স রোভার সংগ্রহ করা শিলা নমুনা পৃথিবীতে এনে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন বিশ্লেষণ করার কথা ছিল।

প্রস্তাবনায় যুক্তি দেওয়া হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য মানুষের মঙ্গল অভিযানের মাধ্যমেই পূরণ করা সম্ভব হবে।

নাসার ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রো এক বিবৃতিতে বলেন, ‘এই প্রস্তাব চাঁদ ও মঙ্গল—উভয় অভিযানে একযোগে বিনিয়োগ করছে, এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকেও অগ্রাধিকার দিচ্ছে।’

হোয়াইট হাউস জানিয়েছে, তারা ‘চীনের আগে চাঁদে ফিরে যাওয়ার এবং প্রথম মানবকে মঙ্গলে পাঠানোর’ লক্ষ্যে মনোযোগ দিচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে প্রথম নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। অথচ যুক্তরাষ্ট্রের আর্টেমিস প্রকল্প নানা দফায় বিলম্বের মুখে পড়েছে।

এই প্রস্তাবনা অনুযায়ী, আর্টেমিস-৩ অভিযানের পর এসএলএস ও ওরিয়ন ব্যবহারের অবসান ঘটবে। এই অভিযানে প্রথমবারের মতো নভোচারীদের চাঁদে নামানোর কথা রয়েছে।

বহুদিন ধরেই এসএলএস ব্যবস্থাকে ‘অতিরিক্ত ব্যয়বহুল ও অকার্যকর’ বলে সমালোচনা করা হচ্ছে। তবে এর বিকল্প হিসেবে ধরা হচ্ছে স্পেসএক্সের স্টারশিপ ও ব্লু অরিজিনের নিউ গ্লেনকে—যাদের এখনও পূর্ণাঙ্গ ফ্লাইট সার্টিফিকেশন মেলেনি।

স্পেসএক্স প্রধান ইলন মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তথাকথিত ‘সরকারি দক্ষতা বিভাগ’-এর ব্যয় সংকোচন কার্যক্রম তদারক করছেন।

নাসার প্রধান হিসেবে ট্রাম্পের মনোনীত ব্যক্তি জারেড আইজ্যাকম্যান, একজন প্রযুক্তি কোটিপতি, যিনি স্পেসএক্সের সঙ্গে দুবার মহাকাশ ভ্রমণ করেছেন। এতে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেটে নাসার জন্য ১৮.৮ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের ২৪.৮ বিলিয়নের তুলনায় ২৪.৩ শতাংশ কম।

তবে এতে মহাকাশ অন্বেষণ খাতে অতিরিক্ত ৬৪৭ মিলিয়ন ডলার বরাদ্দ বাড়ানো হয়েছে। শুধু চন্দ্রাভিযানের বরাদ্দই ৭ বিলিয়ন ডলারের বেশি। মঙ্গলভিত্তিক নতুন কর্মসূচির জন্য অতিরিক্ত ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে, পৃথিবীবিষয়ক বিজ্ঞানের জন্য বরাদ্দ প্রায় ১.১ বিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হয়েছে। এতে জলবায়ু পর্যবেক্ষণ স্যাটেলাইটের মতো ‘কম অগ্রাধিকারপ্রাপ্ত’ প্রকল্পগুলো বাতিল করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রস্তাবে।

এ ধরনের বাজেট প্রস্তাবকে সাধারণত কংগ্রেসে আলোচনা শুরুর আগে হোয়াইট হাউসের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন হিসেবে দেওয়া হয়। তবে এবারের বাজেট ইতিমধ্যেই কঠোর সমালোচনার মুখে পড়েছে।

প্ল্যানেটারি সোসাইটি বলেছে, ‘হোয়াইট হাউস নাসার ইতিহাসে এক বছরে সবচেয়ে বড় বাজেট কাটছাঁট প্রস্তাব করেছে।’

তারা আরও বলে, ‘এই ধরনের বাজেট ছাঁটাই কোনো নিরীক্ষিত নীতির অংশ নয় কিংবা নিশ্চিত প্রশাসক নিয়োগের পরে আসেনি। এতে নাসার দক্ষতা বাড়বে না, বরং বিশৃঙ্খলা তৈরি করবে, করদাতাদের অর্থ অপচয় করবে এবং মহাকাশে মার্কিন নেতৃত্বকে দুর্বল করবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!