1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১১

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনী ও পুলিশের পৃথক তিনটি অভিযানে মোবাইল হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ২, মাদকদ্রব্য, ধান কেটে নিয়ে নিয়ে যাওয়া, ওয়ারেন্টের আসামীসহ  ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৫ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা  মোবাইল হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চন্ডিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে একরামুল হক (২৮), সাবগাছি কালিকাপুর গ্রামের রজব আলীর ছেলে মেনারুল ইসলাম (৩৮) ও তাজপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রকি ইসলাম (২৫)।

অপরদিকে; এদিন রাত সোয়া ১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ও রাত ২টার দিকে দরবস্ত ইউনিয়নে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জন নেতাকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার হয়। তারা হলেন- উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে ইউনিয়ন যুবলীগ সদস্য মমিনুল ইসলাম (৩৮) ওদরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী মিয়াপাড়া গ্রামের মৃত আবু মোত্তালিবের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর কবির রঞ্জু (৬৪)। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা মমিনুল সুদারু তার সহযোগী এনামুলকে নিয়ে দলের প্রভাব খাটিয়ে মহিমাগঞ্জ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড খুলে বিভিন্ন মেয়াদে প্রকল্পের নামে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এলাকার সাধারণ নিরীহ ৩শ’ গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও সমবায় অফিসার, থানায় অভিযোগ দায়ের হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। তাদের বিরুদ্ধে তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে।

এদিকে’ এদিন বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশের দল মাদকদ্রব্যসহ আশরাফি আক্তার ইতি (২৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় তল্লাশি চালিয়ে তার নিকট হতে ১০০ পিস নেশা জাতীয় অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশরাফি আক্তার ইতি উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

এছাড়াও হরিরামপুর ইউনিয়নে ধান কাটা মামলায় ৩ জন, ওয়ারেন্ট, মাদক ছাড়াও ৩ জনসহ ১১জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!