1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

গোবিন্দগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৩ মে) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

দরবস্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রউফ বিএসসি’র সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি জিএম লিচু মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সেক্রেটারি মশিউর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি শাইনুর ইসলাম, কোমরপুর জামে মসজিদের ঈমাম হাফেজ আবু ঈমাম, ওলামা পরিষদ সহ-সভাপতি ইউনুস আলী মানিক ও ডা. এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। সভায় ভিন্ন ধর্মাবলম্বীর লোকজন তাদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের লোকজন পরস্পর ভাই-ভাই, ভাই-বোন হিসেবে শান্তিতে বসবাস করবে।

সমাবেশ শেষে দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়। এতে উত্তম কুমারকে সভাপতি, সেক্রেটারি সবুজ চন্দ্র, সদস্য বিনয় চন্দ্র, মনোরঞ্জন বি.এস-সি, মনোরঞ্জন মন্ডল, শচী নন্দন, বিমলেন্দু, বিপ্লব, যদু, মানমেন্দ্রনাথ মিঠু, সুব্রত বর্মন, সবুজ বর্মন, অপূর্ব রায়, পল্লব রায়, সুধা সুদন কুমার ও নিত্য রায়সহ অন্যান্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!