1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জে বন্ধু’র বউকে ভাগিয়ে এনে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিলক চাঁন (৪৫) নামে এক গ্রাম পুলিশ বন্ধুর বউকে ভাগিয়ে এনে প্রায় দুই বছর ধরে লাগাতর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নির্যাতিত ওই নারী তিলক চাঁনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় গত মঙ্গলবার (১৩ মে) রাতে একটি অভিযোগ দেন।

অভিযুক্ত তিলক চাঁন উপজেলার নাকাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড গ্রাম পুলিশ পদে কর্মরত। তিনি অত্র ইউনিয়নের ডুমুরগাছা গ্রামের রামপতি রবিদাসের পুত্র।

জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার খাসতালুক গ্রামের গনেশের পুত্র ভীম বাবুর বন্ধু হন গ্রাম পুলিশ তিলক চাঁন। সেই সুবাদে তিলক মাঝেমধ্যেই ভীম বাবুর বাড়ীতে যাতাযাতের এক পর্যায়ে তার স্ত্রীকে পটিয়ে ফেলেন।

এক পর্যায়ে ২০২৩ সালের ৯ জুন মধ্যরাতে ভীম বাবুর স্ত্রীর হাত ধরে অজানা উদ্দেশ্যে পারি জমান তিলক। পরে তিনি উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের হায়দার আলীর বাসা ভড়ায় নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

ওই নারী জানান, সেই থেকে এ পর্যন্ত  দীর্ঘ প্রায় দুই বছর ধরে তাকে বিয়ে না করেই তার সাথে ঘর-সংসার করে আসছেন তিলক। একাধিকবার তাকে মন্দিরে গিয়ে বিয়ে ও রেজিস্ট্রি করার জন্য চাপ দিয়েও লাভ হয়নি। বরং মেয়েটিকে উল্টে মারধরসহ নির্যাতনের শিকার হতে হয়েছে। বিয়ের নামে তালবাহনা ও ব্লাকমেইলিং করে  মাসের পর মাস ধরে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে তিলক জানান, ২০২৩ সালের ১১ জুন ঢাকা নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে বিবাহের চুক্তিনামা  সম্পাদনা করা হয়। মন্দিরে গিয়ে বিয়ে ও রেজিস্ট্রি করা না হলেও ওই চুক্তিনামা অনুযায়ি ঘর-সংসার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!