1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

গোবিন্দগঞ্জে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারী আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. বাদশা মিয়া (৪০) এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে বাদশা মিয়া বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে। এসময় তার শয়ন ঘরে তল্লাশি কালে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করে। আটক বাদশা ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। পরে বাদশা মিয়াকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আটককৃত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!