1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত : আহত ৫

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর মজিদ ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিরুল ইসলামের সাথে করতোয়া নদীর চরে ১ বিঘা জমি একই গ্রামের আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এদিন সকাল ১০টার দিকে আবাদি জমির ধান কাটা নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুল মজিদ প্রতিপক্ষ আমিরুলসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নেয়া কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত আমিরুল ইসলাম (৪৮) ও তাজেল আকন্দকে (৫০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ওই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ১ বিঘা জমি দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওই জমির ধান কাটা নিয়ে এই সংঘর্ষেল সৃষ্টি হয়।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!