1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকেরা যাতে বাড়িতে বসে ধান বিক্রি করতে পারে সে জন্য প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালার আয়োজন করেছে খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষককে নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রওশানুল কাওছারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল, কামদিয়া খাদ্য গুদামের কর্মকতা শফিকুল ইসলাম, মহিমাগগঞ্জ খাদ্য গুদামের কর্মকতা ইকবাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি সভাপতি মাও. আকরাম হোসেন রাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, চাতাল মালিক রেজাউল করিম, ব্যবসায়ী কাজী রাসেল, বিএনপি নেতা বিপ্লব মৃধা প্রমুখ।

কৃষকের অ্যাপটি মূলত স্মার্টফোনে ব্যবহারোপযোগী একটি আ্যাপ। এটি ডিজিটাল ধান/খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি শুধুমাত্র কৃষকরা ব্যবহার করবে। এতে প্রযুক্তির কল্যাণ এখন কৃষকের কল্যাণে যুক্ত হয়ে কৃষিজীবী মানুষের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!