1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধা চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে চেম্বার মিলনায়তনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সংগঠনের ২০২৩-২০২৫ সালের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহানের সভাপতিত্বে ও সচিব জিয়াউল হক কামালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম সুমেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, পরিচালক খন্দকার জাকারিয়া জিম, তৌহিদুর রহমান মিলন, আলী কাওছার সরকার বাবুল, সাবেক পরিচালক আব্দুর রশিদসহ অন্যান্যরা। পরে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শামসুল আলম প্রধান। এসময় কমিশনের সদস্য কাজী আমিরুল ইসলাম ফকু ও কামরুল হাসান সেলিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ তাঁর বক্তব্যে বলেন, গাইবান্ধার উন্নয়নের জন্য ব্যবসায়ীদের ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। প্রশাসনিক নানা উদ্যোগে তাদের অংশগ্রহণ বৃদ্ধির আহবান জানিয়ে তিনি বলেন, গাইবান্ধায় ইপিজেড স্থাপন, বিসিকের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। ব্যবসায়ীরা সম্মিলিতভাবে পাশে থাকলে গাইবান্ধার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

সাধারণ সভায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এ উপলক্ষে চেম্বারের সাবেক পরিচালক মো. নওশের আলমের সম্পাদনায় একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশিত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!