1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের ৬৩ বছরে পদার্পন বিভিন্ন কর্মসূচির মধ্যে উদযাপন করা হয়েছে।

শনিবার (১৭ মে) এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি সংগঠন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে মিলিত হয়।

সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কেএম রেজাউল হক, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য কামরুজ্জামান চান ও তোফাজ্জল হোসেন প্রমুখ। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য; গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত লোকজ ও সংস্কৃতি চর্চায় সংগঠনটি এই দীর্ঘ সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!