1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় সাবেক ৬ এমপিসহ ৮৫ আ’লীগ নেতার নামে মামলা দায়ের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনের সাবেক ৬ জন এমপি ও নিষিদ্ধি জেলা আওয়ামী লীগ সভাপতিসহ ৮৫ জনকে নামীয় আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার অন্যতম আসামীরা হলেন নিষিদ্ধ আওয়ামী লীগ জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এ মামলায় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী বায়োজিদ বোস্তামী জীম বলেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আসামীসহ আরো শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হামলা-অপরহরণ ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন ধরণের তান্ডপ চালায়। এ ঘটনায় তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জীম বাদী হয়ে বৃহস্পতিবার এ মামলাটি করেছেন। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!