1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা : আটক ২

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী তিন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক ও ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ মে) সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।

সেনাবাহিনী সুত্রে জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়। এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারন শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার ল টাকা ও এক বছর করে কারাদন্ড এবং আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ সময় গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আসিব ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!