1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রক্ষিণার্থী সম্মাননা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ইয়েস বিডির উদ্যোগে মঙ্গলবার (২০ মে) বিকেলে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রশিক্ষণ ও সফল প্রশিক্ষণার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকল সফল নারী উদ্যোক্তা শাহানা ইয়াসমিন লাকীর সভাপতিত্বে এতে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা ইয়েস বিডির সিইও জাকারিয়া চৌধুরী ও পরিচালক মেন্টর শরিফুল ইসলাম সোহাগ। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীসহ গাইবান্ধা প্রেসকাব সভাপতি অমিতাভ দাশ হিমুন বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, সারাদেশব্যাপী শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে কমিউনিকেশন, পেজেন্টেশন, নেটওয়ার্কিং, ল্যাঙ্গুয়েজ ও আইটি স্কীল বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যক্তিগত বন্ডিং তৈরীর প্রচেষ্টা ধারাবাহিকভাবে সফলতার মুখ দেখছে। গাইবান্ধা জেলায় গত এক বছরে ১০ জন এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভরশীল হয়েছেন। আরো অনেকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

পরে অতিথি মেন্টররা দুটি সেশন পরিচালনা করেন। শিক্ষার্থীরা এই সেশনগুলোতে সক্রিয় অংশ নেন। সন্ধ্যায় সমাপনী পর্বে আত্মনির্ভরশীল হওয়া ১০ জন এবং তাৎক্ষনিক পরীক্ষায় বিজয়ীদের হাতে উপহার ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জাকারিয়া চৌধুরী জানান, আগামী ৭, ৮ ও ৯ আগস্ট কক্সবাজারে ইয়েস বিডির উদ্যোগে জাতীয় ভিত্তিক সম্মেলন অন্ুিষ্ঠত হবে। এতে জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সফল তরুণ-তরুণীরা অংশ নেবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!