1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

গাইবান্ধায় ইন্ডিপেন্ডেন্স ২.০ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ইন্ডিপেন্ডেন্স ২.০ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার (৩ মে) জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জুলাই ফাইটার্স গাইবান্ধা দল ২২ রানে জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ভারপ্রাপ্ত ডিডিএলজি একেএম হেদায়েতুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলমগীর হোসেন প্রমুখ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রথমে টসে জিতে জুলাই ফাইটার্স গাইবান্ধা দল ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে জুলাই ফাইটার্স গাইবান্ধা দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১৪০ রান করে।

এর জবাবে ব্যাট করতে নেমে জুলাই ওয়ারিয়ার্স গাইবান্ধা দল ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ১১৮ রান করে। খেলায় আম্পায়ের দায়িত্ব পালন করেন আল আমিন ও ওয়াহেদুল হাসান প্রবাল।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!