1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা জসিম জামিনে মুক্তির পর আবারো জেলগেটে গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর আওয়ামী লীগ নেতা খান মো. সাঈদ হোসেন জসিমকে আবারো জেলগেটে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৫ মে) সকাল আনুমানিক ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের একটি পিকআপ ভ্যানে সদর থানায় নিয়ে যায়।

গ্রেফতার খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা জেলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পেশায় ঠিকাদার ও গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি পৌরশহরের নতুন বাজার মহুরীপাড়ার (বিহারিপট্টি) মতিন মিয়ার ছেলে।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলগেট থেকে আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে; জেলগেটে পুলিশের হাতে গ্রেফতারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবী করেন। তিনি বলেন, তিন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিন্তু তারপরও কেন গ্রেফতার হচ্ছে আমাকে?

উল্লেখ্য’ গত ৩ এপ্রিল রাতে পৌরশহরের পুরাতন বাজার এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দু’টি মামলার এজাহারভুক্ত আসামী জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার আসামী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!