1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গংগাচড়ায় গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

রংপুরের গংগাচড়া উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত এক মানসিক ভারসাম্যহীন নারী ১৮ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন। নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে রংপুরের পাগলাপীর থেকে জলঢাকা অভিমুখে যাওয়া আঞ্চলিক সড়কের গুঞ্জিপুর এলাকায় অজ্ঞাত গাড়ি ৭০ বছর বয়সী এক নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর থেকে তিনি কথা বলতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং সড়কে ঘোরাফেরা করছিলেন। দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে সকাল ৭টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় গংগাচড়া থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ২৫, তারিখ: ২৩-৫-২০২৫)। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।
কেউ যদি তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে তারাগঞ্জ হাইওয়ে থানা, রংপুর। মোবাইল নাম্বার অফিসার ইনচার্জ ০১ ৩২০ ১৮ ৩৬ ৭৮, ০১৭১০ ৬০৪৮ ৯৩।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!