1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দসহ ফসলের ন্যায্যমূল্য ও আর্মি রেটে রেশনের দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ মে) দুপুরে শহরের ১ নম্বর রেলগেটে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো রেলগেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসব কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাসদ (মার্কসবাদী) এ সংগঠন।

সংগঠনটির সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবর রহমান খোকার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী’র) জেলা আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবিব সাঈদ, সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, পরমানন্দ দাস ও মাহবুবর রহমান সিজু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কৃষি খাত রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার শিকার। জিডিপিতে কৃষির বড় অবদান স্বত্ত্বেও বাজেটে তাদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে না। স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি খাতে বরাদ্দ ক্রমাগত কমছে।

বক্তারা আরো বলেন, কৃষি-কৃষক ক্ষেতমজুর না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ফলে ক্ষেতমজুরদের জন্য সারা বছরের কাজ ও আমি রেটে রেশন দিতে হবে। বেকারত্ব দুরীকরণে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করাসহ কৃষি-কৃষক-ক্ষেতমজুর-আদিবাসীদের উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দিতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!