1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু 

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগম(৭০) ও ছেলে জামাল হোসেন (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল বৃষ্টি থাকায় বাড়ির পালিত একটি গরু খাবার উদ্দেশ্যে ছুটে গিয়ে পকশের এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জিং অবস্থায় রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। পরে গরুকে বাঁচাতে প্রথমে জামাল হোসেন এগিয়ে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম ঘটনাটি জানতে পেরে ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মা ও ছেলে। পরিবারের আরেক সদস্য, জামালের বোন নাজমা, কিছুক্ষণ পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত অবস্থায় পড়েছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহতের বিষয়টি গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম নিশ্চিত করেছেন।

 

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!