1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

উৎসব ভাতা বৃদ্ধির দাবীতে গাইবান্ধায় স্কুল-কলেজ কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ মে) গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. সুলভ মিয়া খাজা, কার্যনির্বাহী সভাপতি নুরুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুল হক মাসুদ ও সুমন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া, সদস্য কাজল কুমার সরকার ও উৎপল বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, তাদের সঙ্গে বৈষম্য হয়েছে। তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা বলেন, অনতিবিলম্বে ২০০৪ সালের প্রজ্ঞাপন সংশোধন করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ১০০% বেতন ভাতা ও উৎসব ভাতা প্রদানের জোর দাবী জানান।

তারা আরো বলেন, ২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ পরিধান করা হবে। আগামী ১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!