1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী

আমরা নতুন বাংলাদেশ চাই-সাঘাটায় সারজিস আলম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘গত ১৬ বছরের অন্যায়-অনিয়ম চলতে দেয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশ চাই। যদি এদেশে অনিয়ম চলতে থাকে তাহলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করা হবে।’

শুক্রবার (৩০ মে) বিকেল পৌনে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।এসময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান সারজিস আলম।

পথসভায় অন্যান্যদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক, অ্যাড. আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ ও কেন্দ্রীয় সংগঠক ফিহাদুর রহমান দিবস প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মধ্যে এনসিপির জেলা সংগঠক মাহমুদ মোস্তাকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মুরাদ হাসান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাঘাটার সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরআগে, এদিন সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় এনসিপির পথসভা অনুষ্ঠিত হয়। সাঘাটার পথসভা শেষ করে ফুলছড়ি উপজেলার কালির বাজারে পথসভার জন্য সবাই রওনা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!