1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

অংক দৌড় প্রতিযোগিতায় দরিদ্র মাহিন বিভাগীয় পর্যায়ে প্রথম এখন জাতীয় পর্যায়ের অপেক্ষায়

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

দরিদ্র পরিবারের ইদ্রিস ইসলাম ও মর্জিনা বেগম দম্পতির ছেলে মাহিন ইসলাম (১১)। পঞ্চম শ্রেণিতে তার রোল নম্বর-১। চলতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ‘অংক দৌড়’ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে এই মাহিন। এতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থানসহ বিভাগীয় পর্যায়েও প্রথম স্থানের সনদ পেয়েছে। এখন জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার অপেক্ষায় এ শিক্ষার্থী। দরিদ্রতাকে হার না মানা এই মেধাবী মাহিনের দৃষ্টান্তে এলাকায় বইছে উৎসবের আমেজ।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের দিনমজুর ইদ্রিস ইসলাম। তার সহায় সম্পদ বলতে আছে দেড় শতক জমি। সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস। জীবিকার তাগিদে অন্যের একটি ইজিবাইক ভাড়া নিয়ে যাত্রী বহন করেন। পাশাপাশি স্ত্রী মর্জিনা বেগম একটি ক্ষুদ্র ভ্যারাইটিস দোকান দিয়েছেন। এ দম্পতির তিন সন্তানের মধ্যে মাহিন ইসলাম সবার বড়। স্থানীয় খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে এ ছেলেটি। অত্যন্ত মেধাবী শিক্ষার্থী মাহিন এ বছর অংশ নেয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ‘অংক দৌড়’ প্রতিযোগীতায়। এতে প্রথম স্থান অধিকার করেছে ইউনিয়ন, উপজেলা, জেলা ও রংপুর বিভাগ পর্যায়ে। এখন জাতীয় পর্যায়ে ‘অংক দৌড়’ প্রতিযোগীতায় অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে শিশু শিক্ষার্থী মাহিনের।

খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হেনা মো. সিদ্দিকুর রহমান বলেন, পঞ্চম শ্রেণির মাহিন ইসলাম নামের শিক্ষার্থী আমার হাতে গড়া। তাকে আমি অতিরিক্ত পাঠদান দেই। এ শিক্ষার্থী অতিদরিদ্র পরিবারের হলেও অত্যন্ত মেধাবী। সে ফাস্ট বয়। অংক দৌড় প্রতিযোগীতায় সে যেন জাতীয় পর্যায়ে প্রথম হতে পারে, এ জন্য সবার কাছে দো’আ কামনা করছি। একইভাবে মাহিনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন প্রধান শিক্ষক এসএম ফেরদৌস প্রধান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা (ভারপ্রাপ্ত) এসএম আরশাদ জানান, এই অংক দৌড় প্রতিযোগিতা একটি মজার এবং শিক্ষামূলক প্রতিযোগিতা। নিয়ম হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়। সেই সময়ের মধ্যে একাধিক অংকের প্রশ্ন সমাধান করে প্রতিযোগীরা। সঠিক উত্তর বিবেচনা করে বিজয়ী নির্ধারণ করা হয়। সাদুল্লাপুর উপজেলা পর্যায়ের অংক দৌড় প্রতিযোগীতা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, এই প্রতিযোগীতার লক্ষ্য হচ্ছে অংককে আরো আকর্ষণীয় করে তোলা এবং শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বাড়ানো। এতে মাহিন মিয়া দৃষ্টান্ত অর্জন করেছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!