1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

হুইলচেয়ার ক্রিকেটের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আট দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। ঐতিহাসিক সেই আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)।

বিশ্বকাপে আমন্ত্রণের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, ‘বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা।’

বিশ্বকাপের অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের কোন স্পনসর বা আর্থিক সহায়তা নেই বলে জানান মহসিন, ‘আমাদের এই বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত কোন স্পনসর নেই। আমরা বাংলাদেশের সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাছে অনুরোধ জানাই, আপনারা এই দলের পাশে দাঁড়ান এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটি বাস্তবায়নে সহযোগিতা করেন।’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের মাটিতে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে লাহোর এবং ফয়সালাবাদের ভেন্যুতে।

বাংলাদেশ ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিবে স্বাগতিক পাকিস্তান, ভারত, আফগানিস্তান, ইংল্যান্ড, শ্রীলংকা, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের একটি দল পাঠাবে। যেখানে ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং এক জন আম্পায়ার থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!