1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় ৬ বছর পর মামলা দায়ের

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ২০১৮ সালের ৩০ ডিসেম্বের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গুলি চালানোর ঘটনায় ৬ বছর পর থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ওই ঘটনার সময় গুলিবিদ্ধ মো. শাহিন মিয়ার বাবা শান্তিরাম ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আইয়ুব আলী বাদী হয়ে এজাহার নামীয় ৩৪ জনের নামসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

মামলায় শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিনকে ১নং আসামী, শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজিত কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাও. মো. আবুল হোসেনসহ জাতীয় পাটি ও আওয়ামী লীগের ৩১জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয় ভোট চলাকালীন সময় ১১টার সময় ১৪দল সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জয়ী করার লক্ষ্যে সাধারণ ভোটার এবং এজেন্টদেরকে ভোট কেন্দ্র হতে বাহির করে দিয়ে লাঙল মার্কায় সিল মারতে থাকেন আসামীগণ। সাধারণ ভোটাররা প্রতিবাদ করলে আসামী মো. রুবেল মিয়া তার কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে বাদীর ছেলে শাহিন মিয়াকে হত্যার উদ্দ্যেশে গুলি করে। স্থানীয়রা গুলিবিদ্ধ শাহিন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

মামলার বাদী মো. আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় প্রভাবের কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি মামলা করেছেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, বাদী এজাহার দায়ের করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মামলা করা হয়েছে। এ মামলায় কোনো আসামী গ্রেফতার হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!