1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

জেলার উল্লাপাড়া উপজেলায় আজ হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কে লরিচাপায় দু’জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার আলোকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম (২৬) এবং জেলার উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন ( ২৪)।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের পূর্বদেলুয়া সেতুর কাছে পৌঁছালে শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি লরি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শরিফুল ইসলাম এবং যাত্রী আব্দুল মমিন নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!