1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ১৮ পিচ ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১২টায় এলাকাবাসী তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীনকে গ্রেফতার করে। এসময় গুলের কৌটার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহনাজ পারভীন মোংলাপাড়া গ্রামের আজিজার রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শাহনাজ পারভীন দীর্ঘদিন থেকে মাদক বিক্রিসহ অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছেন। সম্প্রতি তিনি মহিলাদলের ধাপেরহাট ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে বেপরোয়া হয়ে উঠে এলাকায় নিজ বাড়িতে বসেই মাদকের ব্যবসা শুরু করেছেন।

মহিলাদলের উপজেলা সভাপতি রিতু আলম বলেন, বিষয়টি আমি জেনেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন বলেন, ১৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!