1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সাঘাটায় এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় ৩ পরীক্ষার্থী বহিষ্কার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের বিরুদ্ধে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হুমকি ধামকির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সহকারী কেন্দ্র সচিব আনিছুর রহমান নিশ্চিত করেছেন।

কেন্দ্র সূত্রে জানা যায়, এসএসসি ইংরেজি ১মপত্র পরীক্ষা চলাকালীন সময়ে অভিযুক্ত পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোনে নকল করার প্রমাণ পাওয়া যায়। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাৎকষণিকভাবে তাদের বহিষ্কার করে এবং তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করে।

এদিকে; এ ঘটনার পর বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবক এবং স্বজনরা কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারী কেন্দ্র সচিব আনিছুর রহমান বলেন, পরীক্ষার হলে মোবাইল নিয়ে নকল করায় ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বলেন, খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করি। পরে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!