1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

লালমনিরহাটে পুলিশবাহী ট্রাকে ট্রাকের ধাক্কা, ১৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার-১

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পুলিশ বাহী ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পুলিশ বাহী ট্রাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। আহতদের মধ্যে ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা। আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দূর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!