1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

‘রংপুরে নয়’ গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘রংপুর নয়, গাইবান্ধায় চাই চীনের ১ হাজার শয্যা বিশিষ্ট মৈত্রী হাসপাতাল। এ দাবীতে ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজার এলাকা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে ‘ছাত্র-জনতা ও গাইবান্ধাবাসীর’ ব্যানারে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাকাইহাট রোডের বালুয়া বাজার এলাকায় তিন কিলোমিটারব্যাপী মানববন্ধনে ওই ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী, সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

গাইবান্ধা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রোকন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, শিক্ষক আব্দুর রহমান, সাইদুর রহমান ও রওশন আলম প্রমুখ। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, গাইবান্ধা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।

বক্তারা বলেন, ৩১ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর হাসপাতালটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এখানে সুযোগ-সুবিধা থাকার পরেও অজ্ঞাত কারণে হাসপাতালটি সচল করা হচ্ছে না। চীনের মৈত্রী হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য এলাকার লোকজন প্রয়োজনে আরও জমি দানে রাজি রয়েছেন। এই জায়গায় চীনের ১ হাজার শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হলে গোটা রংপুর বিভাগের মানুষ উপকৃত হবে। বক্তারা রংপুরের পরিবর্তে গাইবান্ধার রামচন্দ্রপুরের বালুয়া হাসপাতালটি প্রতিষ্ঠার জোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!