1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বিয়ের প্রলোভনে বালাসীঘাটে নৌকায় ধর্ষণ ঃ ধর্ষক গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে বেড়াতে নিয়ে গিয়ে নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম কনককে থানা পুলিশ গ্রেফতার করে। গত সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায় কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সাথে তার পরিচয় হয়। তারপর কনক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসীঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাকে নৌকায় ঘুরতে নিয়ে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও শাস্তির দাবী করেন। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।

ফুলছড়ি থানার এসআই আয়নাল হক গণমাধ্যমকর্মীদের জানান, থানায় অভিযোগের ভিত্তিকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!