1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজন নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

জেলার কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার শিকড় গ্রামের নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)।

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নুর আলম ভ্যানে করে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস পিছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক নুর আলম।

ভ্যানে থাকা মোফাজ্জল আহত অবস্থায় তিনি পড়ে ছিলেন প্রায় এক কিলোমিটার দূরের কালিয়ার পুকুর এলাকায়, ভ্যানটির ভাঙা অংশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ  দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!