1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ফেসবুক লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কারের দাবী করলেন জেলা বিএনপির সভাপতি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের অপকর্মের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে পড়েন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। এসময় পারভেজ সরকারের বহিষ্কার দাবীতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভুক্তভোগী মানুষ। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে পারভেজ সরকারের বহিষ্কার দাবী জানান বিএনপি নেতা ডা. সাদিক। সোমবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ঘেগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এরআগে উপজেলার বকশিগঞ্জের তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে সাদুল্লাপুরে ফেরার পথে ডা. মইনুল হাসান সাদিকের গাড়ি আটকায় ঘেঘার বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন।

তারা অভিযোগ করেন, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার এলাকার মানুষকে মারধরসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। তার অপকর্ম-অত্যচারে অতিষ্ঠ মানুষ। থানা পুলিশ ও দলের নেতাদের অভিযোগ করেও প্রতিকার মেলেনি। সর্বশেষ জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের কাছে পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানালেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তার গাড়ি থামায়। পরে পারভেজকে বহিষ্কারের আশ্বাস দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

এদিকে; এ ঘটনার পর ফেসবুক লাইভে এসে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের নানা অপকর্ম তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। তার নিজের ফেসবুক আইডি থেকে করা লাইভে তিনি দ্রুত পারভেজ সরকারকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!