1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর একরামুদ্দীন দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর একরামুদ্দিন দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে মাদ্রাসার হলরুমে এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও. আজহারুল ইসলাম।

উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান ও আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি আবু তালেব মাস্টার বলেন, মাদ্রাসাটিতে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগ-বাণিজ্য ও দোকান বরাদ্দ নিয়ে ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তৎকালীন মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান বিচ্চু এবং শরীরচর্চা শিক্ষক শামীমের আহম্মেদের নেতৃত্বে প্রায় দেড় কোটি টাকার অনিয়ম-দূর্ণীতি হয়েছে।

মাদ্রাসার সহকারি শিক্ষক মাও. সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রব্বানী, সমাজসেবক মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য (অব. সার্জেন্ট) মুনসুর আলী সরকার, অভিভাবক সদস্য কামরুজ্জামান, পলাশবাড়ী প্রেস কাব সাংগাঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন ও উপজেলা ছাত্রশিবির সভাপতি জুয়েল মাহমুদ রানা।

অত্র প্রতিষ্ঠানে নির্বাচিত সভাপতি হিসেবে আবু তালেব মাস্টারকে পেয়ে স্বস্তির কথা জানালেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে আগত মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলী মাদ্রাসাটি সুদক্ষ ভাবে পরিচালনার জন্য পরামর্শ ও দিক-নির্দেশনা মূলক বক্তব্য ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!