1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে এসএসসি ও দাখিলসহ সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও বৃহস্পতিবার (১০ এপ্রিল)এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলায় পৃথক ৬টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যাছিল ৪ হাজার ৪’শ ৬৬ জন। প্রথম দিনের এসএসসি’র বাংলা প্রথমপত্র এবং দাখিল-এর কোরআন মাজীদ ও তাজদিদসহ ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮’শ ৭৯ জন। তন্মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৭’শ ৭২ জন এবং অনুপস্থিত ছিল ৫৭ জন পরীক্ষার্থী।

কেন্দ্র গুলো হচ্ছে; পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।

প্রথমদিনের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) মো.আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় কেন্দ্র সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক (ভার.) মো. আব্দুল বারী সরকার, সার্বক্ষণিক তদারকি কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফারুক হোসাইন ও জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে; প্রথমদিনের পরীক্ষা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্র এবং ভোকেশনার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলাম, তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান মন্ডল ও উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মো. ফেরদৌস তাপসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানসহ অন্যান্যরা পৃথক পৃথক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এদিকে; পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মুহা. মাহবুবুল আলম, তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল, ফেরদৌসি বেগম, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্র সচিব উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, তদারকি কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম. শহীদ উল্লাহ ভূঞা, ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম, তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল, বিএডিসি’র উপ-সহকারি প্রকৌশলী আল জোবায়ের আসিফ ও তালুকজামিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন, তদারকি কর্মকর্তা উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর আব্দুল মুত্তালিব এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মাহমুদুল হাছানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এবং  বহিস্কারের খবর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!