1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় 

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা ঢাকা,চট্রগ্রাম ও সিলেট গামী বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে যাত্রীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। বিকল্প উপায় না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই দ্বিগুণ ভাড়া দিয়ে টিকেট কেটেই ঢাকা ফিরছেন।

এদিকে গত ২ এপ্রিল বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে অরিন পরিবহন,শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস,আর ট্রাভেলস,ডিপজল পরিবহন,সান্ত এন্টারপ্রাইজ, সূর্য এন্টারপ্রাইজ ও স্বদেশ ট্রাভেলস কে অর্থ জরিমানা করা হয়। এছাড়াও ৫ এপ্রিল দুপুর ১২ টা হতে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্র্যাক মোড় নামীয় স্থানে ১১টি ঢাকা গামী বাসে যাত্রীদের হতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ৩৬০০০ টাকা জরিমানা করে থাকলেও কিছু অসাধু বাস মালিক,শ্রমিক ও কাউন্টার প্রতিনিধিরা অতিরিক্ত ভাড়া আদায় সহ নানাবিধ হয়রানি করেই যাচ্ছেন যাত্রীদের সঙ্গে।

সহকারি কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার কে অবহিত করা হলে তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সে জন্য প্রশাসন তৎপর রয়েছে। ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!