1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

দীর্ঘ ছুটিকালীন সময়ে সচল ছিল পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আরিফ সরকার সাগর ( স্টাফ রিপোর্টার ):

চলতি বছরের ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে প্রায় ৯ দিন এই ছুটি চলছে। এই দীর্ঘ ছুটিকালীন সময়ে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্য ও কৈশোর কালীন প্রজনন স্বাস্থ্য সেবা চলমান ছিল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম। পৌর এলাকা সহ উপজেলার ৮টি ইউনিয়নেই সক্রিয় ছিল পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম। দীর্ঘ টানা ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীরা মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করেন।

উপজেলায় পরিবার পরিকল্পনা সেবার আওতায় নরমাল ডেলিভারী, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, ইনজেশন প্রদান, খাবার বড়ি বিতরণ, কনডম বিতরণ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

মহদিপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যাণ
পরিদর্শিকা মোছাঃ স্নিগ্ধা খাতুন খবরবাড়ির প্রতিনিধিকে জানান, ঈদের এই লম্বা ছুটিতে তিনি দুইটি নরমাল ডেলিভারি করেন। এছাড়াও কেন্দ্রে অন্যান্য পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম চালু ছিল।

পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল জলিল জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই কার্যক্রম সক্রিয় ছিল। উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সবাই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে। আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!