1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গোবিন্দগঞ্জে ৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান চালায়।

গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ও কামারদহ ইউনিয়নে ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারি সচিব) আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে, অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ৩টি ইটভাটার প্রত্যেক মালিক থেকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি ইটভাটার হাওয়া মেশিন, কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়াসহ অপর একটি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয়।

এসময় রংপুর বিভাগীয় সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-মোবারক, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

জরিমানকৃত ইটভাটাগুলো হচ্ছে মেসার্স এমএমবি ব্রিকস, মেসার্স আরআরবি ব্রিকস, মেসার্স কাজী ব্রিকস এবং মেসার্স আজাদ কনস্ট্রাকশন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!