1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গোবিন্দগঞ্জে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর অভিযান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

রোববার (২৭ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার চাঁপড়িগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে সেগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউও) রাকিবুল আলম, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ৭টি যানবাহনকে মামলার মাধ্যমে মোট ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ২টি যানবাহন (মোটরসাইকেল ও মাইক্রোবাস) হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়।

গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা মাঠে থাকবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!