1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাজায় ইসরায়েলি বর্বতা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা এবং তাদের আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবী জানানো হয়। সেইসাথে ফিলিস্তিনের পক্ষে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বৈশ্বিকভাবে গড়ে ওঠা ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই গাইবান্ধা পৌরপার্কে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ‘নো ওয়ার্ক-নো স্কুল’ কর্মসূচির আওতায় কাস, পরীক্ষা বর্জন করে তারা বেলা সাড়ে ১১টার দিকে পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, মাইক হাতে এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। স্লোগানে স্লোগানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমবেত হন।

এসময় বিক্ষোভকারীরা জেলা প্রশাসনকে এ কর্মসূচিতে সংহতি জানানোর আহ্বান জানান। একইসাথে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো এবং ফিলিস্তিনের পক্ষে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান তারা। তাদের ডাকে সাড়া দিয়ে এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। এসময় তিনি বিক্ষোভকারীদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন।

এদিকে; একই দাবীতে জোহরের নামাজের পর গাইবান্ধার সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে শহরের বড় মসজিদ এলাকা থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শুরু করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী মানুষ অংশ নেন। পরে সেখান বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও জেলা শহর ছাড়াও জেলার ৭টি উপজেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে র্সবস্তরের সাধারণ ছাত্র জনতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!