1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারোয়ার কবীর গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় বোনের বাসা দীবা গার্ডেন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত তিন মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক এবং বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলাসহ দু’টি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহার নামীয় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতার হওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিমধ্যেই গাইবান্ধা জেলা পুলিশকে সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতারের সংবাদ জানানো হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সময় দিনাজপুরে আসবে। গাইবান্ধা সদর থানায় পুলিশ আসলেই আসামী সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে হস্তান্তর করা হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!