1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় স্বাধীনতা কাপ ২.০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ১৬টি দলের অংশগ্রহণে স্বাধীনতা কাপ ২.০ টি- টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

জেলা স্টেডিয়ামে রোববার (২০ এপ্রিল) সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টুর্নামেন্টপরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলমগীর হোসেন।

ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং কাব এবং বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ৫৩ রানে পরাজিত করে টেন টুয়েলভ স্পোর্টিং কাব।

আয়োজকরা জানান, জেলার খেলাধুলার মানোন্নয়নে ও ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, জামালপুর এবং স্বাগতিক গাইবান্ধাসহ মোট ১৬টি দল অংশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!