1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় মাদক মামলায় ট্রাকচালকসহ ৩ জনের যাবজ্জীবন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় মাদক মামলায় ট্রাক চালকসহ ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং দুই আসামীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে; খালাসপ্রাপ্ত আসামীরা হলেন শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম (৪২)। রায় ঘোষাণার সময় এ দু’জন আসামী আদালতে ছিলেন না। তবে তাদের পক্ষের আইনজীবী হিসেবে শুনানীতে অংশ নেন জিএম মুরাদ।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুলাই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র‌্যাব-১৩। এসময় একটি ট্রাকের কেবিনের ভেতর তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে র‌্যাবের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস বলেন, সাক্ষ্য এবং যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় প্রদান দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!