1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় মহিলা পরিষদের মতবিনিময়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘দক্ষ সংগঠক গড়ে তুলি-সংগঠনকে সংহত করি’ এ স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার তরুণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সদরের তুলসীঘাটএলাকার ইম্পেরিয়াল স্কুলের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহাফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সহ-সাধারণ সম্পাদক লায়লা নাসরিন, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন ও সংগঠনের সদস্য কেয়া ইয়াসমিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। মুক্তিযুদ্ধের চেতনায় যেমন সংকট রয়েছে। তেমনি নারীর জীবনেও অনেক সংকট রয়েছে। এসব সংকট মোকাবিলায় নানা কর্মসুচি হাতে নিতে হয়। লক্ষ্য ধরে এগাতে হয়। যার ভুমিকা বাংলাদেশ মহিলা পরিষদ করে আসছে।

বক্তারা আরো বলেন, নারীর অধিকার হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকার সমাজে যতদিন প্রতিষ্ঠিত না হয়। ততদিন বাংলাদেশ মহিলা পরিষদের এসব সংগ্রাম অব্যাহত থাকবে। আগামীতে নারীদের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারা বর্তমান তরুণীদের সচেতন থাকা এবং নিজের অধিকার প্রতিষ্ঠায় সজাগ হওয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!