1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদলের মিছিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা এসময় ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দু’গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দু’গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি গাইবান্ধা সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুজ্জামান শাহিন, ওয়ালিদ শাকিল, আমীর হামজা, মিরাজুজ্জামান রবিন ও সুজন পাটোয়ারীসহ অনেকেই।

বক্তারা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ মানবতাবিরোধী অপরাধের অন্যতম সমর্থণকারী যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নীরবতায় গণহত্যায় উৎসাহী হয়েছে ইসরায়েল। আরব শাসক ও মুসলিম দেশের নেতারা চুপ থাকায় ফিলিস্তিনি শিশু ও নারী-পুরুষদের হত্যা করে কেয়ামত চাপিয়ে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পণ্য সমাবেশ থেকে বয়কটের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও জেলা শহরসহ জেলার ৭ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!