1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের নম্বর রেলগেট এলাকায় জেলা কার্যালয় চত্বরে সংগঠনটির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী।

জেলা সংসদের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক প্রদ্বীপ বর্মন প্রমুখ। এসময় কবিতা আবৃত্তি করেন উদীচীর দারিয়াপুর শাখার আবৃত্তিশিল্পী মায়িশা ও নাবিলা।

সভায় বক্তারা বলেন, এদেশের সংকটকালে জাতির প্রয়োজনে বারবার ছাত্ররা জীবন দিয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার-ফ্যাসিবাদ হটিয়েছে। কিন্তু পরবর্তীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা নিজেদের আখের গুছিয়েছে। জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। ২৪-এর আকাঙ্খা বৈষম্যের অবসান। আজকে সেটাও ব্যর্থতার দিকে যাচ্ছে। ছাত্র জনতার আকাঙ্খাার সাথে বেঈমানি করে কেউ কেউ ক্ষমতা দখল, নিজেদের প্রতিষ্ঠার দিকেই ছুটছে। আজকে নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ন্যূনতম উদ্যোগ ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বতী সরকার গ্রহণ করেনি। বরং তারা জাতীয় ঐক্যের জায়গায় বিতর্ক তৈরিতে ব্যস্ত বেশি।

তারা আরো বলেন, মুক্তিযুদ্ধ, সকল গণঅভ্যুত্থানের আকাঙ্খার বৈষম্যহীন দেশ গড়তে সমাজতন্ত্রের আদর্শের রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!