1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদদের আয়োজনে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা সমন্বয়ক অ্যাড. নওশাদুজ্জামান, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, গণ ফোরামের জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা ও নারী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্য সহযোগিতায় ফিলিস্তিনের গাজায় নিকৃষ্টতম হত্যাকান্ড চালানো হচ্ছে। সারা দুনিয়ার বিবেকবান মানুষ প্রতিবাদে সোচ্চার হলেও বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো নির্বিকার! বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জোরালো কোনো পদক্ষেপ কিংবা প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। যা তামাশা দেখার সামিল। ধনী রাষ্ট্রগুলোর সরকারে যারা থাকে তারা দেশ-বিদেশের ধনীদের স্বার্থে কাজ করে। ফলে তাদের দ্বারা এসমস্ত মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ প্রতিরোধ আশা করা সরলতা ছাড়া কিছুই নয়। ধনীদের স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র প্রধানদের ক্ষমতাচ্যুত করে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ায় সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!