1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় গাছ চাপায় শিশুর মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে গাছচাপায় আনাস রহমান (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে এ হৃদয় বিদারক দূর্ঘটনাটি ঘটে। নিহত আনাস রহমান ওই গ্রামের আরিফুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনাসের বাবা আরিফুর রহমান তাদের বাড়ির একটি আমগাছ বিক্রি করেন। গাছ কাটার সময় দুপুরের দিকে সেটি মাটিতে পড়ার মুহূর্তে দৌড়ে এসে গাছের নিচে চাপা পড়ে যায় আনাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, আনাস খুবই প্রাণবন্ত ও ভদ্র স্বভাবের শিশু ছিল। তার এমন করুণ মৃত্যুতে সবাই হতবাক।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, ঘটনার পর নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ দুর্ঘটনা আবারো মনে করিয়ে দিল, গাছ কাটার সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!